বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘বিশ্বব্যাপী যে দুর্নীতি চলছে তার প্রভাব থেকে সব গণমাধ্যম এখনো মুক্ত হতে পারেনি।’ গতকাল শনিবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে দৈনিক নয়া দিগন্তের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘বিশ্বব্যাপী যে দুর্নীতি, রাজনীতিতে চলছে দুর্নীতি, ডিপ্লোম্যাসিতে চলছে নীতিহীনতার, এ সবটার প্রভার পড়েছে আমাদের এ সমাজে। সব গণমাধ্যম এ প্রভাব থেকে কিন্তু মুক্ত হতে পারেনি।’
তিনি বলেন, ‘পশ্চিমা আধিপত্যবাদের ষড়যন্ত্রের অংশ হিসেবে প্রাথমিকের শিক্ষার্থীদের নৈতিকতা ও মূল্যবোধ বিবর্জিত শিক্ষার প্রসার ঘটানো হচ্ছে।’