জোটের প্রার্থীর প্রতীকে আপত্তি জানিয়ে ইসিকে চিঠি বিএনপির

নির্বাচনে জোট করলেও প্রার্থীদের নিজ দলের প্রতীকে ভোট দিতে হবে-নির্বাচন কমিশনের (ইসি) এমন সিদ্ধান্তে আপত্তি জানিয়ে ইসিকে চিঠি দিয়েছে বিএনপি।

রবিবার (২৬ অক্টোবর) বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহামদ ইসমাইল জবিউল্লাহসহ দুই সদস্যের একটি প্রতিনিধিদল ইসিতে এ চিঠি জমা দেন।

আরপিও সংশোধনীর সময় ইসির এমন প্রস্তাবের বিরোধিতা করেছিল বিএনপি। তখন দলটিকে আশ্বাস দেওয়া হয়েছিল, সরকারের পক্ষ থেকে এ ধরনের কোনো সিদ্ধান্ত নেবে না কমিশন।

তবে বিএনপি জানিয়েছে, আইন সংশোধনে এর কোনো প্রতিফলন নেই। রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত ছাড়াই জোটবদ্ধ হয়ে ভোট করলেও দলীয় প্রতীকে ভোট করতে হবে-এমন সিদ্ধান্ত অনভিপ্রেত বলে মন্তব্য করেছে দলটি।