আওয়ামী লীগের শাসনামলে সংঘটিত গুমের ঘটনায় দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় বাড়ানো হয়েছে।
আগামী ১১ ডিসেম্বর এ মামলায় প্রতিবেদন দাখিলের সময় ধার্য করা হয়েছে। এ মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান।
আজ রবিবার (২৬ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ তদন্ত প্রতিবেদন দাখিলের এই সময় বাড়িয়েছেন।
রবিবার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। এদিন শুনানি শেষে ট্রাইব্যুনাল নতুন এই তারিখ নির্ধারণ করে আদেশ দেন। জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ, তিনি পূর্ববর্তী সরকারের সময়ে সংঘটিত বিভিন্ন গুমের ঘটনার সাথে জড়িত ছিলেন।