ডেঙ্গুতে ঝরল আরও ৪ প্রাণ

ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে (শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা) চারজনের মৃত্যু হয়েছে।

নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১১৪০ জন রোগী।

রবিবার (২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মৃতদের মধ্যে বরিশাল বিভাগে ২ জন, ঢাকা দক্ষিণ সিটি ও রাজশাহী বিভাগ থেকে ১ জন করে মারা গেছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ১১৪৩ জন ভর্তি হয়েছে। এর মধ্যে বরিশাল বিভাগে ১৮৬ জন, চট্টগ্রাম বিভাগে ১২১ জন, ঢাকা বিভাগে ২৮২, ঢাকা উত্তর সিটিতে ১৬৫ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৫৪ জন, খুলনা বিভাগে ৬৫ জন, ময়মনসিংহ বিভাগে ৫৬ জন, রাজশাহী বিভাগে ৫৬ জন, রংপুর বিভাগে ৫০ জন ও সিলেট বিভাগে ৮ জন ভর্তি হয়েছে।

এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৬৫ হাজার ৪৪০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। আর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২৬৩ জনের।