স্ট্যান্ডার্ড ব্যাংক  শরিআহ্ সুপারভাইজরি কমিটি’র ৫১তম সভা অনুষ্ঠিত

স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির শরিআহ্ সুপারভাইজরি কমিটির ৫১তম সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ অক্টোবর ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে এ সভা অনুষ্ঠিত হয়।  

শরিআহ্ সুপারভাইজরি কমিটির সম্মানিত চেয়ারম্যান ড. মুহাম্মাদ সাইফুল্লাহর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কমিটির সদস্য সচিব প্রফেসর ড. যুবাইর মোহাম্মদ এহসানুল হক, সদস্য প্রফেসর ড. হাফিজ মুজতবা রিজা আহমেদ ও মুফতি ড. মোহাম্মদ ইমাম হোসাইন ও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান, ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো.সিদ্দিকুর রহমানসহ শরিআহ্ সেক্রেটারিয়েট ডিভিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।