ময়মনসিংহের তারাকান্দা উপজেলার সোহাগ মিয়া (২০) হত্যা মামলার পলাতক আসামি মো. বদিউজ্জামান বদিকে (৫২) গ্রেপ্তার করেছে ময়মনসিংহের র্যাব-১৪।
আজ রবিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১২ আগস্ট জমি সংক্রান্ত বিরোধে সোহাগ মিয়া খুন হন। এ ঘটনায় র্যাব-১৪ আসামিদের ধরতে তদন্ত শুরু করে। এর ধারাবাহিকতায় রবিবার দুপুরে ঢাকার আদাবর থানাধীন বায়তুল আমান হাউজিং এলাকায় অভিযান চালিয়ে বদিউজ্জামান বদি গ্রেপ্তার করা হয়।