ইরানের অন্যতম বৃহৎ বেসরকারি ব্যাংক আয়ান্দেহ ব্যাংকের সম্পদ রাষ্ট্রায়ত্ত ব্যাংক মেল্লিতে হস্তান্তর করা হবে। শনিবার (২৫ অক্টোবর) ইরানের কেন্দ্রীয় ব্যাংক এ নির্দেশ দেয় বলে জানায় ইরানের গণমাধ্যম। আয়ান্দেহ ব্যাংক এর অর্থনৈতিক বিপর্যয় এর পেছনে মূল কারণ। ইরানের অর্থনৈতিক ক্রমেই দূর্বল হওয়ায় এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পুনঃপ্রবর্তনের পর এটি একটি বিরল আর্থিক বিপর্যয় হিসেবে ধরা হচ্ছে।
২০১২ সালে প্রতিষ্ঠিত আয়ান্দেহ ব্যাংকের ইরানে মোট ২৭০টি শাখা ছিল, যার মধ্যে ১৫০টি শাখা শুধু তেহরানে। প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাংকটি প্রায় পাঁচ দশমিক দুই বিলিয়ন মার্কিন ডলারের ক্ষতির মুখে পড়েছিল এবং এর দায় দুই দশমিক নয় বিলিয়ন মার্কিন ডলার। শনিবার বিভিন্ন শাখার বাইরে দীর্ঘ সারি দেখা যায়, এবং জনসমাগম নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়।
কর্মকর্তারা আমানতকারীদের আশ্বাস দিয়েছেন যে তাদের অর্থ নিরাপদ। ব্যাংক মেল্লির পরিচালক আবলফাজল নাজজারজাদেহ বলেন, ‘আয়ান্দেহ ব্যাংক থেকে ব্যাংক মেল্লিতে হস্তান্তর সম্পন্ন হয়েছে’, অর্থমন্ত্রী আলী মাদানিজাদেহ যোগ করেন, ‘গ্রাহকদের উদ্বেগের কোনো কারণ নেই।’
বিশ্লেষকরা মনে করছেন, সেপ্টেম্বরে পুনঃপ্রবর্তিত জাতিসংঘের নিষেধাজ্ঞার মধ্যে দিয়েই এই বিপর্যয় আসে, এছাড়াও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নেওয়া বাণিজ্যিক পদক্ষেপগুলো ইরানের অর্থনীতিকে আরও চাপের মুখে ফেলে আর্থিক অস্থিরতা বৃদ্ধি করেছে।