আইন উপদেষ্টার সাথে সালাহউদ্দিন আহমদের বৈঠক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের সঙ্গে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের বৈঠক হবে। 

আগামীকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় সচিবালয়ে তাদের এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আজ সোমবার (২৭ অক্টোবর) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন। 

সালাহউদ্দিন আহমদ কী উদ্দেশ্যে আইন মন্ত্রণালয়ে যাচ্ছেন, তা সুনির্দিষ্টভাবে জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, জোটবদ্ধ হয়ে নির্বাচন করলে কোন নির্বাচনী প্রতীক ব্যবহার করা হবে, সে বিষয়ে আলোচনা করতেই তিনি সচিবালয়ে যাচ্ছেন।

আরেকটি সূত্র থেকে জানা যায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নভেম্বরে দেশে ফিরছেন। তার ফেরাকে কেন্দ্র করে কোনো বিষয়ে আলাপ করতেও সালাহউদ্দিন আহমদ সেখানে যেতে পারেন।