ঢাকা ওয়ানডে সিরিজে হারানোর পর বাংলাদেশ আজ থেকে চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে। সাগরিকার বীর শ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে টসে হেরেছে দলে ফেরা অধিনায়ক লিটন দাস। আগে ফিল্ডিং করতে হচ্ছে বাংলাদেশকে।
আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ খেলা একাদশ থেকে পারভেজ হোসেন ইমান, জাকের আলী, শেখ মেহেদীকে বাদ দেয়া হয়েছে। তিন পেসার নিয়ে খেলবে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ
লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, শামিম হোসেন, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ
উইন্ডিজ একাদশ
শেই হোপ (অধিনায়ক), আলিক আথানেজ, রোস্টন চেজ, জেসন হোল্ডার, আকিল হোসেন, ব্র্যান্ডন কিং, খারি পিয়েরে, রভমান পাওয়েল, শারফেন রাদারফোর্ড, জেডন সিলস, রোমারিও শেফার্ড