গ্রাহকদের আস্থা অর্জন করেছে বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড

দেশের বিভিন্ন ব্যাংকে দীর্ঘদিন ধরে চলা ব্যাপক আর্থিক অনিয়ম, লুটপাট ও দুর্নীতির কারণে জুলাই বিল্পব ২০২৪ ও ৫ আগস্ট পরবর্তী দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ব্যাংকিং সেক্টর নিয়ে আমানতকারীদের মনে আস্থাহীনতার সৃষ্টি হলে উল্লেখযোগ্য স্যংখক ব্যাংকে তারল্য সংকট সৃষ্টি হয়। পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ ব্যাংক বিভিন্ন ব্যাংকে হাজার হাজার কোটি টাকা তারল্য সহায়তা প্রদান করে। উক্ত সময়ে বিগত ০৯/০১/২০২৫ইং তারিখ বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড কর্তৃক বাংলাদেশ ব্যাংক হতে মাত্র ২০০.০০ কোটি টাকা ডিমান্ড লোন সুবিধা গ্রহণ করা হয়। গৃহীত ডিমান্ড লোন এবং ব্যাংকের নিজস্ব সক্ষমতায় সকল প্রকার গ্রাহকের তারল্য চাহিদা মেটানো সম্ভব হয়। 

আমরা অত্যন্ত আনন্দ ও দৃঢ়তার সাথে জানাচ্ছি যে মঙ্গলবার (২১ অক্টোবর) পর্যন্ত বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড উক্ত ঋণের প্রিন্সিপাল বাবদ ২৫.০০ কোটি টাকা  এবং হালনাগাদ সুদ বাবদ ১৪.৮৬ কোটি টাকা অর্থাৎ মোট ৩৯.৮৬ কোটি টাকা পরিশোধ করেছে। পর্যায়ক্রমে বাংলাদেশ ব্যাংকের ডিমান্ড লোনের সমুদয় অর্থ পরিশোধ করার বিষয়ে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। এটি বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের আর্থিক ভিত্তির ক্রমাগত উন্নতির প্রতিফলন। 

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের ৫১% মালিকানা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং সরকারের মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের হাতে রয়েছে। আমাদের উপর আস্থা রাখার জন্য সম্মানিত গ্রাহকবৃন্দ, আমানতকারীবৃন্দ, শুভাকাঙ্ক্ষীবৃন্দ, বাংলাদেশ ব্যাংক, রেগুলেটরী কর্তৃপক্ষসহ সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।