গাজীপুরের কাপাসিয়ায় শীতলক্ষ্যা নদীতে ডুবে মো. শাকিল দর্জি (৪৫) নামে এক যুবক মারা গেছেন। সোমবার সকালে দুর্গাপুর ইউনিয়নের ঘিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
স্বজনরা জানান, শাকিল নৌকায় চড়ে বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় তার চাচাতো ভাই নৌকা চালাচ্ছিলেন এবং শাকিল সামনের অংশে বসেছিলেন। হঠাৎ শাকিল নৌকা থেকে পড়ে নদীতে তলীয়ে যেতে থাকে। এ সময় তার চাচাতো ভাই নদীতে ঝাপ দিয়ে তাকে উদ্ধার করতে ব্যর্থ হয়। তার ডাকে আশপাশের লোকজন ছুটে এসে নদীতে তালাশ করেও তার কোন সন্ধান পায় নি। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে টঙ্গি ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিকেল তিনটার দিকে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।