বিরামপুর শহরের কৃষ্টচানপুর মহল্লায় বীর মুক্তিযোদ্ধা নূরল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেছেন রাষ্ট্রের পক্ষে বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন ও থানার ওসি (তদন্ত) আতাউর রহমান।
কৃষ্টচানপুর মহল্লার বীর মুক্তিযোদ্ধা নূরল ইসলাম (৭৫) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আজ সোমবার সকালে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন।
এদিন সন্ধ্যায় তার দাফন সম্পন্ন হয়েছে। তার জানাজায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য সচিব মোস্তাক হোসেন মাস্টার, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, যুগ্ম আহ্বায়ক ইছাহাক আলী, মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম ও আবু তাহেরসহ অন্যান্য মুক্তিযোদ্ধা, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।