আল আরাফাহ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফরমান আর চৌধুরীকে অপসারণ করা হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) তাকে অপসারণের জন্য অনুমতি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর আগে অপসারণে অনুমতি চেয়ে বাংলাদেশ ব্যাংকে আবেদন করেছিল আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক।
গত এপ্রিল মাস থেকে তিনি বাধ্যতামূলক ছুটিতে ছিলেন। তবে এ সময়ে ব্যাংকটি তাকে নিয়মিত সুযোগ-সুবিধা দিয়ে আসছিল। অবশেষে তাকে অপসারণ করা হলো।
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক জানায়, ফরমান আর চৌধুরীরের বিরুদ্ধে অন্যতম অভিযোগগুলো হলো নিয়োগে গুরুতর অনিয়ম, সিএসআর তহবিলের অপব্যবহার, খেলাপি ঋণ গোপন, নিরাপত্তা সঞ্চিতি না রেখে মুনাফা দেখানো, এজেন্ট ব্যাংকিং সেবায় অনিয়ম, অতিরিক্ত বোনাস ও বেতন বৃদ্ধি। এ ছাড়া বেতনের বাইরে অতিরিক্ত অর্থ নিয়ে তিনি আর ফেরত দেননি।
ব্যাংকের অভ্যন্তরীণ নিরীক্ষায় তার বিরুদ্ধে উঠা অভিযোগের প্রমাণ মিলে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে যথাযথ আইনগত পদক্ষেপ নিতে কেন্দ্রীয় ব্যাংককে অবহিত করার জন্য ব্যাংক কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়। এরপর ব্যাংকের পরিচালনা পর্ষদ তাকে অপসারণ করে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদনের জন্য পাঠায়। সোমবার এ প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়।