পর্তুগালে উগ্র ডানপন্থী নেতার বিলবোর্ড- ‘এটা বাংলাদেশ নয়’

পর্তুগালের প্রধান বিরোধী দল চেগার নেতা আন্দ্রে ভেন্তুরার একটি বিলবোর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

মিডিয়ার খবর অনুযায়ী, মনতিহো এলাকায় একটি বাসস্টপের কাছে লাগানো বিলবোর্ডে ভেন্তুরার ছবি এবং লেখা ছিল, “Isto Não é O Bangladesh,” অর্থাৎ “এটি বাংলাদেশ নয়।” 

রবিবার (২৬ অক্টোবর) ভেন্তুরার নিজের ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট করেন। তিনি ক্যাপশনে লিখেছেন, ‘তারা ইতিমধ্যেই রাস্তায় আছে। ১৮ জানুয়ারি এই দেশকে বদলে দেওয়া হবে। ভয় নেই!’

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by André Claro Amaral Ventura (@andre_ventura_oficial)

ভেন্তুরার আগামী জানুয়ারি রাষ্ট্রপতি নির্বাচনের আগে অভিবাসন-বিরোধী নীতি নিয়ে প্রচারণা চালাচ্ছেন।

বিলবোর্ডের এই বার্তা তার প্রচারণার মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। বিশেষ করে বাংলাদেশকে সরাসরি উল্লেখ করার কারণে এটি অনেকের নজর কাড়েছে।

পর্তুগালে বসবাসরত বাংলাদেশি সম্প্রদায়সহ নেটিজেনরা এই বিলবোর্ডকে অপমানজনক বলে সমালোচনা করেছেন।