৩০ হাজারও বেশি কর্মী ছাঁটাই করছে অ্যামাজন

বিশ্বের শীর্ষ ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজন ৩০ হাজারের বেশি করপোরেট কর্মী ছাঁটাই করতে যাচ্ছে বলে জানা গেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) থেকে এই প্রক্রিয়া শুরু হচ্ছে।

কোম্পানির বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, করোনার সময়ে অতিরিক্ত কর্মী নিয়োগ করেছিল অ্যামাজন। এবার ব্যয় কমাতেই ছাঁটাইয়ের দিকে যাচ্ছে সংস্থাটি। প্রতিষ্ঠানটির এক কোটি ৫৫ লাখ কর্মীর মধ্যে এই সংখ্যা তুলনামূলক কম হলেও করপোরেট পর্যায়ে কর্মরত তিন লাখ ৫০ হাজার কর্মীর প্রায় ১০ শতাংশের আওতায় পড়বেন। এটি হবে করোনার পর দ্বিতীয়বারের মতো আমাজনের সবচেয়ে বড় কর্মী ছাঁটাইয়ের ঘটনা।

এর আগে ২০২২ সালে প্রতিষ্ঠানটি প্রায় ২৭ হাজার কর্মী ছাঁটাই করেছিল।

ওয়াল স্ট্রিট জার্নাল, নিউ ইয়র্ক টাইমস ও অন্যান্য সংবাদমাধ্যম জানিয়েছে, সিয়াটলভিত্তিক অ্যামাজন কর্তৃপক্ষ তাদের এই কাটছাঁট সম্পর্কে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি।