চতুর্থ শিল্পবিপ্লবের ঢেউয়ে শিক্ষা এমন এক সন্ধিক্ষণে যেখানে একদিকে প্রযুক্তিনির্ভর দক্ষতার বিস্তার, অন্যদিকে মানসম্মত ও মানবিক শিক্ষার টিকে থাকার লড়াই। এই পরিবর্তনের যুগে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো কীভাবে দক্ষতা, মান এবং নৈতিকতার ভারসাম্য বজায় রেখে ভবিষ্যতের শিক্ষাব্যবস্থাকে এগিয়ে নেওয়া যায়। এক দিকে আছে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), রোবটিক্স, ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্ম এবং বিগ ডেটার মতো প্রযুক্তি; অন্যদিকে বাংলাদেশের শিক্ষাব্যবস্থা। যেখানে মান, দক্ষতা এবং মানবিক শিক্ষা এখনো প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছে না। এ দ্বন্দ্বের প্রভাব পড়েছে শিক্ষক, শিক্ষার্থী এবং শিক্ষাপ্রতিষ্ঠানে প্রশ্ন হলো, অও যুগে শিক্ষার লক্ষ্য কি শুধুই সনদ দেওয়া, নাকি শিক্ষার্থীর দক্ষতা, চিন্তাশক্তি এবং মানবিক বিকাশ নিশ্চিত করা।
বাজেট, দক্ষতা ও বাস্তবতার ফারাক : ২০২৪-২৫ অর্থবছরে শিক্ষা খাতে ৯৪,৭১১ কোটি টাকা বরাদ্দ করা হলেও, শিক্ষার মান ও দক্ষতার ফারাক এখনো ব্যাপক। দক্ষতার অভাব : দেশীয় শিক্ষার মান দুর্বল হওয়ায় উচ্চশিক্ষা নিতে শিক্ষার্থীদের বিদেশে যাওয়ার প্রবণতা বাড়ছে; ২০২৪-২৫ সালে বিদেশে শিক্ষা ব্যয় ছিল ৬৬.২ কোটি ডলার যা রেকর্ড। কাঠামোগত চ্যালেঞ্জ : প্রাথমিক পর্যায়ে শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত ১:৩৩ হলেও শিক্ষকদের নতুন কারিকুলাম, ডিজিটাল শিক্ষা ও অও ব্যবহারে প্রশিক্ষণের অভাব রয়েছে। শিক্ষার পরিবর্তন : নতুন শিক্ষাক্রমে সৃজনশীলতা ও ব্যবহারিক জ্ঞানের ওপর জোর দেওয়া হলেও এর সফল বাস্তবায়ন ও শিক্ষক প্রশিক্ষণ নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ। প্রযুক্তি ও বাজেট থাকা সত্ত্বেও সঠিক বাস্তবায়ন, মানসম্পন্ন প্রশিক্ষণ এবং নীতিগত দুর্বলতার কারণেই দেশের শিক্ষা খাত দক্ষতা ও মানবিকতার সমন্বয়ে পিছিয়ে পড়ছে।
AI-এর সম্ভাবনা : প্রথমত, শিক্ষার্থীর জ্ঞান ও দক্ষতা অনুযায়ী অও লার্নিং প্ল্যাটফর্ম তাদের শেখার অভ্যাস কাস্টমাইজ করে। দ্বিতীয়ত, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে শিক্ষার্থী অনলাইন কোর্সে অংশ নিতে পারে। তৃতীয়ত, পুনরাবৃত্তিমূলক কাজগুলো অও স্বয়ংক্রিয়ভাবে করে, ফলে শিক্ষকের মনোযোগ শিক্ষার্থীর গঠনমূলক ব্যবস্থাপনায় নিবদ্ধ হয়। চতুর্থত, অও ছাত্রদের কার্যক্রম ও পরীক্ষা বিশ্লেষণ করে দুর্বল দিক চিহ্নিত করে, যা শিক্ষকের জন্য শিক্ষণ পরিকল্পনা সহজ করে। পঞ্চমত, ইন্টারেক্টিভ অও টুলস ও গেমিফিকেশন শিক্ষার্থীদের শেখার প্রতি আগ্রহ ও অংশগ্রহণ বাড়ায়। AI-এর সীমাবদ্ধতা : তবে এই সম্ভাবনার পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতাও থেকে গেছে, যা শিক্ষার মানবিক ও নৈতিক ভিত্তিকে প্রভাবিত করছে। প্রথমত, শিক্ষক কম থাকলে বা প্রযুক্তির অভাবে শিক্ষার্থীর মানবিক ও নৈতিক শিক্ষা প্রভাবিত হতে পারে। দ্বিতীয়ত, প্রযুক্তি থাকলেও শিক্ষার্থীর সৃজনশীলতা, সমস্যা সমাধান ও সমালোচনামূলক চিন্তাশক্তি বিকশিত হয় না যদি পাঠদানের ধরন পরিবর্তন না হয়। তৃতীয়ত, গ্রামীণ বা দূরবর্তী শিক্ষার্থীরা প্রযুক্তির সুবিধা পাচ্ছে না, ফলে শিক্ষায় বৈষম্য তৈরি হচ্ছে। চতুর্থত, শিক্ষার্থীর ব্যক্তিগত তথ্য ও কার্যক্রম অও ব্যবস্থায় সংরক্ষণে ঝুঁকি তৈরি হতে পারে।
AI ও ক্লাসরুমের নতুন সম্ভাবনা : চতুর্থ শিল্পবিপ্লব শিক্ষকদের শেখার কৌশল ও পাঠদানের ধরনেও মৌলিক পরিবর্তনের দাবি জানাচ্ছে। এর সফল বাস্তবায়নের জন্য আধুনিক পদ্ধতি হলো TPACK মডেল (Technological, Pedagogical and Content Knowledge), যা বিষয়বস্তুর গভীরতা, শিক্ষাদানের কৌশল ও প্রযুক্তির সঠিক ব্যবহারের মধ্যে ভারসাম্য তৈরি করে। এই মডেল শিক্ষার্থীদের ক্লাসরুমে প্রযুক্তির সহায়তায় বিষয়বস্তু সহজে অনুধাবন ও শেখার প্রতি আগ্রহী করে তোলে।
বাংলাদেশের শিক্ষার বিশেষ চ্যালেঞ্জ
১. প্রযুক্তি ব্যবহারের বৈষম্য : শহরের শিক্ষার্থীরা অনলাইন ক্লাস ও স্মার্ট ল্যাব সুবিধা পাচ্ছে; গ্রামীণ শিক্ষার্থীরা পিছিয়ে। ২. শিক্ষক প্রশিক্ষণ : অনেক শিক্ষক ডিজিটাল শিক্ষা ও AI টুলস ব্যবহারে অপ্রশিক্ষিত। ৩. অপ্রতুল অবকাঠামো : অধিকাংশ স্কুলে কম্পিউটার ল্যাব, ইন্টারনেট সংযোগ বা স্মার্ট ক্লাসরুম নেই। ৪. পাঠ্যক্রম ও পদ্ধতি : STEM, AI, কোডিং অন্তর্ভুক্তি সীমিত; এখনো মুখস্থভিত্তিক শিক্ষা প্রাধান্য পায়। ৫. অর্থ বরাদ্দের অভাব : শিক্ষা খাতে প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে পর্যাপ্ত বাজেট নেই। ৬. মানবিক ও সামাজিক শিক্ষা : প্রযুক্তির ওপর বেশি নির্ভরতা শিক্ষার্থীর মানবিক ও সামাজিক দক্ষতা বিকাশে বাধা সৃষ্টি করছে।
সমাধান ও পদক্ষেপ
১. প্রযুক্তি সংযোগ ও অবকাঠামো উন্নয়ন : কম্পিউটার ল্যাব, ইন্টারনেট ও স্মার্ট ক্লাসরুম চালু করা। সরকারি-বেসরকারি অংশীদারিত্বে বিনিয়োগ বাড়ানো।২. শিক্ষক প্রশিক্ষণ : Train the Trainer পদ্ধতিতে দক্ষতা গড়ে তোলা। AI, ওঈঞ ও অনলাইন টুলস ব্যবহার শিখানো। ৩. STEM, কোডিং ও AI শিক্ষার অন্তর্ভুক্তি : বাধ্যতামূলক বা অন্তত ঐচ্ছিক পাঠ্যক্রমে যুক্ত করা। প্রজেক্টভিত্তিক শিক্ষার মাধ্যমে বাস্তব অভিজ্ঞতা প্রদান। ৪. ডিজিটাল শিক্ষায় সমতা : গ্রামীণ শিক্ষার্থীদের জন্য ‘এক শিক্ষার্থী, এক ডিভাইস’ প্রকল্প চালু করা। মোবাইল লার্নিং ইউনিট ও ভ্রাম্যমাণ শিক্ষাসেবা। ৫. শিক্ষার লক্ষ্য পরিবর্তন : শিক্ষক শুধু জ্ঞানদাতা নন; উদ্ভাবনী চিন্তাশীল, প্রযুক্তিসচেতন ও মানবিক হওয়া। ৬. শিক্ষা ও শিল্প সংযোগ : শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা ও দক্ষতা বৃদ্ধিতে শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্প খাতের কার্যকর সহযোগিতা। ৭. সচেতনতা বৃদ্ধি : শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে প্রযুক্তি গ্রহণ ও ব্যবহার বিষয়ে সচেতনতা বৃদ্ধি। হ্যাকাথন, ইনোভেশন ক্যাম্প ও প্রতিযোগিতা আয়োজন। ৮. জাতীয় কৌশল ও সমন্বিত নীতি : শিক্ষার মান ও দক্ষতাকে একত্র করতে সরকারের ‘স্মার্ট বাংলাদেশ ভিশন ২০৪১’ ও ‘জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা কৌশল’-এর সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষাবিদ ও শিল্প খাতের ঘনিষ্ঠ সমন্বয় দরকার। এই লক্ষ্য অর্জনে একটি আন্তঃমন্ত্রণালয় টাস্কফোর্স গঠন করে শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে অও ব্যবহারের রোডম্যাপ তৈরি করা জরুরি। দক্ষতা, মান ও নীতির ভারসাম্যই হবে অও যুগের শিক্ষার সাফল্যের আসল ভিত্তি।
লেখক : প্রভাষক ও কলাম লেখক
jasim6809786@gmail.com