গাজীপুরে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
শুক্রবার (৩১ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে জয়দেবপুর জংশনের কাছে বগিটি লাইনচ্যুত হয়। এতে একটি লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
জয়দেবপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার মাহমুদুল হাসান বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জ এক্সপ্রেস মোহনগঞ্জ যাচ্ছিল। জয়দেবপুর জংশনের আগেই ট্রেনটির শেষ দিকের একটি বগি হঠাৎ রেললাইন থেকে ছিটকে যায়। ঘটনার পরপরই ট্রেনটি থামিয়ে দেওয়া হয়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ইতোমধ্যে উদ্ধারকারী দল কাজ শুরু করেছে।
জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির এসআই কাইয়ুম আলী জানান, ট্রেনটি উদ্ধারের আগ পর্যন্ত ময়মনসিংহের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ থাকে। দ্রুত সময়ের মধ্যেই ট্রেনের বগিটি উদ্ধার করে সরিয়ে নেওয়া হবে।