মহাশূন্যে সন্তান প্রসব 

যদি অন্তঃসত্ত্বা অবস্থায় মহাকাশ ভ্রমণে যান, সেখানে প্রসবের মতো পরিস্থিতি হয়, তখন কেমন হবে? মুখোমুখি হতে হবে কিন্তু অনেক চ্যালেঞ্জের। এক গবেষণায় উঠে এসেছে চ্যালেঞ্জের ইঙ্গিত। মাধ্যাকর্ষণ বল শূন্য হওয়ায়, মহাকাশে ভাসমান অবস্থা ছাড়া অন্যভাবে থাকা সম্ভব না। এই অবস্থায় যদি অন্তঃসত্ত্বা কোনো মহিলা স্পেস ওয়াকে যান, তাহলে তার শরীরে থাকা ভ্রুণও সেই কৌশল রপ্ত করবে। কারণ মায়ের গর্ভের ‘অ্যামনিওটিক ফ্লুইডে’ সে ভাসমান অবস্থাতে থাকে। তাই সেটি তার কাছে বিশেষ কঠিন কিছু নয়। এ ছাড়া অন্তঃসত্ত্বা অবস্থায় মহাকাশ ভ্রমণের আরও বড় চ্যালেঞ্জ হলো, মহাজাগতিক রশ্মির ‘আঁচ’ থেকে নিজেকে রক্ষা করা। পৃথিবীর বায়ুমণ্ডল এবং সর্বোপরি ভূপৃষ্ঠের মৃত্তিকা অংশ সেসব রশ্মির অনেকটাই প্রতিরোধ করে। কিন্তু খোলা আকাশে তা অসম্ভব। সরাসরি বিভিন্ন রশ্মির প্রভাব পড়ে মানবদেহে। সেখানে সবসময় উচ্চশক্তিসম্পন্ন কণা চলাচল করে। ইলেকট্রন, নিউট্রনের মতো পারমাণবিক কণার বিচ্ছুরণ ঘটে। তার প্রচণ্ড শক্তি মা এবং ভ্রুণ কোষের ক্ষতি করে। স্বাভাবিক হাঁটাচলা, ঘুম, খাওয়ার মতো  দৈনন্দিন কাজ রপ্ত করতে সময় লাগবে নবজাতকের। সব মিলিয়ে, অ্যাডভেঞ্চারের টানে মহাকাশে সন্তানের জন্ম দিলেও মাথায় রাখবেন, তার যাবতীয় সুরক্ষাবলয় কিন্তু শূন্য।