সিরিজের আগে লিটন দাস বলেছিলেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে চ্যালেঞ্জ চান। কারণ তাতে বিশ্বকাপে ভুল শুধরে নিতে পারবেন। তিন ম্যাচের সিরিজে চাওয়ার চেয়ে কঠিন চ্যালেন্জই পেলো বাংলাদেশ।
ম্যাচ শেষে লিটন বলেন, “কখনও কখনও কিছু বিষয় থাকে যা আপনি নিয়ন্ত্রণ করতে পারেন না। ওরা যখন ব্যাট করছিল, তখন মাঠে শিশির পড়েছিল। ওদের ভাগ্য ভালো যে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পেরেছে—এটা তো আগে থেকে বিচার করা যায় না।”
লিটন আরও যোগ করেন, “তানজিদ দারুণ ব্যাট করেছে, আমার মনে হয়েছে ১৫১ রান এই উইকেটে মোটামুটি ভালো স্কোর ছিল। কিন্তু যখন দু-একটা ক্যাচ ছেড়ে দেন, তখন ম্যাচটা কঠিন হয়ে যায়। পুরো সিরিজ জুড়ে ওরা (ওয়েস্ট ইন্ডিজ) ভালো ব্যাটিং ও বোলিং করেছে।”
অধিনায়কের কণ্ঠে ছিল স্বীকারোক্তি, “সিরিজের আগে আমরা ভেবেছিলাম একটা কঠিন চ্যালেঞ্জ পাব, আর তারা আমাদের সেটাই দিয়েছে। আমরা শক্তভাবে ফিরে আসব এবং সামনে আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব।”