সুন্দর পরিবেশে শিক্ষার্থীদের পাঠদানের মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করছে পিভট পয়েন্ট, এমনটাই জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক ফাজলে রাব্বি। গতকাল রাজধানীর শান্তিনগরে পিভট পয়েন্টের নতুন শাখার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রাব্বি জানান, ‘পিভট পয়েন্ট যাত্রা শুরু করে ২০১৮ সালে। প্রতিষ্ঠালগ্ন থেকেই ইংলিশ মিডিয়ামের শিক্ষর্থীদের বাড়তি যতœ সহকারে পাঠদান করে আসছে পিভট পয়েন্ট।’
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী শামীম সাঈদী, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, হাবের সাবেক সভাপতি ফারুক আহমেদ সরদার এবং পিভট পয়েন্টের প্রতিষ্ঠাতা আফসানা নাজসহ অন্যরা।