গাজীপুরে ৩৯ দফা দাবিতে সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের (জেইউজি) উদ্যোগে বিক্ষোভ সমাবেশ হয়েছে। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকাল ১১টায় গাজীপুর প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়।
সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচার, নবম ওয়েজবোর্ড বাস্তবায়নসহ দশম ওয়েজবোর্ড গঠন, সাংবাদিকদের সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণ, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করুনসহ ৩৯ দফার দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জেইউজির সভাপতি এইচ এম দেলোয়ার হোসেন।
সংগঠনের সাধারণ সম্পাদক হেদায়েত উল্লাহ'র সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংবাদিক মাজহারুল ইসলাম মাসুম, নাসির আহমেদ, আমিনুল ইসলাম, শাহ শামসুল হক রিপন, আজিজুল হক, ফারদিন ফেরদৌস, রেজাউল বারী বাবুল, মাহমুদা সিকদার, মাজহারুল ইসলাম কাঞ্চন, আসাদুজ্জামান সাদ, বায়জিদ হোসেন, এফ এম কামাল হোসেন, হাবিবুর রহমান প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ সাংবাদিকদের দাবির প্রতি সংহতি প্রকাশ করেন।