সহকারী শিক্ষক পদটি এন্ট্রি পদ ধরে ১১তম গ্রেড প্রদান, শতভাগ বিভাগীয় পদোন্নতি ও উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন এই ৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে শনিবার (১ নভেম্বর) সকাল ১০ টায় জাতীয় প্রেস ক্লাবে ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ সরকারকে আগামী ১৫ নভেম্বরের মধ্যে সহকারী শিক্ষকদের ৩ দফা দাবি মেনে নেয়ার আহ্বান জানান।
দাবি পূরণ না হলে বার্ষিক পরীক্ষা বর্জণসহ লাগাতার কর্মসূচি পালনের ঘোষণা দেন নেতৃবৃন্দ। ২৩ ও ২৪ নভেম্বর অর্ধদিবস কর্মবিরতি, ২৫ ও ২৬ নভেম্বর পূর্ণ দিবস কর্মবিরতি, ২৭ নভেম্বর ২০২৫ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে অবস্থান ধর্মঘট ও নভেম্বরের মধ্যে দাবি মেনে না নেয়া হলে বার্ষিক পরীক্ষা বর্জণ সহ ১১ ডিসেম্বর ২০২৫ তারিখ থেকে লাগাতার অনশন কর্মসূচি পালন করবে সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ।
আনোয়ারুল ইসলাম তোতার সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শাহিনুর আল-আমীন। নূরে আলম সিদ্দিকী রবিউল ও অজিত পালের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন তপন কুমার মন্ডল। কর্মসূচি ঘোষাণা দেন মো. আনিসুর রহমান। সাংবাদিকদের প্রশ্নের দেন শাহিনূর আক্তার ও সাবেরা বেগম।
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দের আরও বক্তব্য রাখেন মনিরুজ্জামান মনির, মো. মিজানুর রহমান, মো. ওয়াদুদ ভূইয়া, আমিনুল হক, মো. ইলয়াস হোসেন, আব্দুর রহমান, নাজমুল হোসেন, মতি লাল দাসগুপ্ত, টি এম জাকির হোসেন, শিরীন সুলতানা প্রমুখ।
বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের ৩ দফা দাবি :
১। সহকারী শিক্ষক পদটি এন্ট্রি পদ ধরে ১১তম গ্রেড প্রদান।
২। শতভাগ বিভাগীয় পদোন্নতি।
৩। উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন।
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ নিম্নলিখিত আন্দোলন কর্মসূচি ঘোষনা করেন :
সরকার যদি ১৫ নভেম্বর ২০২৫ তারিখের মধ্যে উপরোল্লিখিত দাবি সমূহ মেনে না নেয় তাহলে ঘোষিত কর্মসূচি পালন করবে সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ।
কর্মসূচি :
১। ২৩ ও ২৪ নভেম্বর অর্ধদিবস কর্মবিরতি।
২। ২৫ ও ২৬ নভেম্বর ২০২৫ পূর্ণ দিবস কর্মবিরতি।
৩। ২৭ নভেম্বর ২০২৫ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে অবস্থান ধর্মঘট।
৪। দাবি আদায় না হলে বার্ষিক পরীক্ষা বর্জন সহ ১১ ডিসেম্বর ২০২৫ তারিখ থেকে লাগাতার অনশন কর্মসূচি পালন করবে।