দেশের সমস্যা সমাধানে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ জনগণের সাহায্য চাইলেন। রবিবার (২ নভেম্বর) সকালে কলাপাড়ার পাখিমারা বাজারে কৃষকদের উৎপাদিত সবজি বাগান সরাসরি দেখতে ও কৃষকদের সাথে মতবিনিময় করতে গিয়ে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি বলেন, আমরা যেন আপনাদের সমস্যাগুলো সমাধানে কাজ করতে পারি। সেজন্য আপনারা আমাদের পাশে থাকবেন। আমরাও আপনাদের পাশে আছি, থাকব।
এ সময় তাকে এক নজর দেখার জন্য ভিড় জমে যায়। অনেকেই সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন।
এ সময় উপস্থিত ছিলেন এনসিপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল মুজাহিদুল ইসলাম শাহিন, যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত, যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন, কেন্দ্রীয় সদস্য ও প্রধান সমন্বয়কারী (বরিশাল জেলা) আবু সাঈদ মুসা, কেন্দ্রীয় সদস্য রফিকুল ইসলাম কনক, জেলা সমন্বয় কমিটির সদস্য লায়ন সাইফুল্লাহ মামুন, মো. মনিরুজ্জামান, মাহাবুবুল আলম নাঈম, মোহাম্মদ আল ইমরান ও মাহফুজুর রহমান মিরাজ।
এর আগে শনিবার জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এনসিপির পটুয়াখালী জেলা কমিটির সমন্বয় সভা প্রধান অতিথি ছিলেন হাসনাত।