আড়াইহাজারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সোহান কারগারে

নারায়ণগঞ্জের আড়াইহাজারের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা মো. সোহান শিকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (০২ নভেম্বর) সকালে তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়।

এর আগে শনিবার (০১ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার শ্রীনিবাসদী এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. সোহান শিকারী (৩৩) ওই এলাকার মোবারক হোসেনের ছেলে ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ক কর্মকর্তা (ওসি) খন্দকার নাসিরউদ্দিন জানান, ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর থেকে তিনি পলাতক ছিলেন। শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান সম্পর্কে জানতে পেরে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রবিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়।