ফরিদপুর

পদত্যাগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র জেবা তাহসিন

‎পদত্যাগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফরিদপুরের জেলা শাখার মুখপাত্র কাজী জেবা তাহসিন। রবিবার (২ নভেম্বর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়ে তিনি পদত্যাগের ঘোষণা দেন। 

পদত্যাগপত্রে জেবা তাহসিন লিখেছেন, ‘আমি কাজী জেবা তাহসিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুর জেলার মুখপাত্র হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্বরত ছিলাম এবং এই পথচলাটা আমার জীবনের এক মূল্যবান অধ্যায়। তবে কিছু মাস আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে (বৈছাআ) সারাদেশের কমিটি স্থগিত করা হয়। কিন্তু আজকে পুনরায় আবার এ কমিটি সচল করার পর আমি ব্যক্তিগত ও পারিবারিক কারণে বৈছাআ ফরিদপুর জেলা এর মুখপাত্র পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিচ্ছি।'  

তিনি আরও বলেন, এই পদ থেকে সরে গেলেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতি আমার ভালোবাসা, বিশ্বাস ও দায়বদ্ধতা আগের মতোই থাকবে।