আয়ারল্যান্ড টেস্টের আগে রানের দেখা পেলেন মুশফিকুর রহিম

জুনে সর্বশেষ টেস্টে সেঞ্চুরি করেছিলেন মুশফিকুর রহিম। গলে ১৬৩ ও ৪৯ রান করার পর কলম্বো টেস্টে ৩৫ ও ২৬ রান করেছিলেন। এনসিএলের লংগার ভার্শানের প্রথম ম্যাচে এক ইনিংস ব্যাট করার সুযোগ পেয়ে করেছিলেন ২০ রান। দ্বিতীয় ম্যাচে রানের দেখা পেলেন বাংলাদেশের সিনিয়র এই ক্রিকেটার। আজ ঢাকা বিভাগের বিপক্ষে ম্যাচের দ্বিতীয় দিন শেষে ৯৩ রানে অপরাজিত রয়েছেন তিনি। 

ঢাকার ৩১০ রানের জবাবে আজ এক পর্যায়ে ১১৮ রানে ৫ উইকেট হারিয়ে ফেলেছিল গতবারের চ্যাম্পিয়ন সিলেট। মুশফিক রহিম সেখান থেকে ৯৪ রানের জুটি গড়েন আসাদুল্লাহ আল গালিবকে নিয়ে। এরপর তোফায়েল আহমেদ কে নিয়ে ৪১ রানের জুটি। দিন শেষে সিলেটের স্কোর ৭ উইকেটে ২৬০। ১৯তম সেঞ্চুরির অপেক্ষায় থাকা মুশফিক ১৭০ বলে ৪ বাউন্ডারি ও ২ ছক্কায় ৯৩ রান নিয়ে শেষ করেছেন। 

খুলনাকে তিন দিনেই হারিয়ে প্রথম জয় পেলো রাজশাহী

খুলনাকে তিন দিনেই হারালো রাজশাহীর

প্রথম রাউন্ডে আড়াই দিনে বরিশালকে হারিয়ে প্রথম জয় তুলে নিয়েছিল খুলনা। অন্যদিকে চট্টগ্রামের কাছে হেরেছিল রাজশাহী। দ্বিতীয় রাউন্ডে খুলনা তিন দিনেই হারিয়ে দিল রাজশাহী। 

প্রথম ইনিংসে ১৪৭ রানে পিছিয়ে থাকা খুলনা ১ উইকেটে ৬৮ রান নিয়ে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং আজ সকালে আবার শুরু করে। প্রায় ৮৮ ওভার ব্যাট করে ২৫৫ রান তোলে তারা। মেহেদী হাসান মিরাজ ৬২ বলে ৪৮, জিয়াউর রহমান ৩২, ইয়াসিন মুনতাসির অপরাজিত ৩২ রান করেন। রাজশাহীর নাহিদ রানা ১৬ ওভারে ৭১ রান দিয়ে ৩টি, আলী ওয়ালিদ ২৯ রানে নেন তিন উইকেট। এছাড়া মেহেরব ও সানজামুল নেন ২টি করে উইকেট। 

১০৯ রানের লক্ষ্যে খেলতে নেমে হাবিবুর রহমান সোহানের ৬৮ বলে ৬২ রানের ইনিংসের ওপর ভর করে ৩ উইকেটেই লক্ষ্যে পৌছায় রাজশাহী।