আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। আজ সোমবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর। ২৩৭ আসনে নয় জন নারী প্রার্থী রয়েছেন।
এর মধ্যে খালেদা জিয়া একা তিনটি আসনে নির্বাচন করবেন। তিনি দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১ আসন থেকে নির্বাচন করবেন। অন্যরা হলেন, নাটোর-১ আসনে ফারজানা শারমিন, যশোর-২ আসনে মোছা. সাবিরা সুলতানা, ঝালকাঠি-২ আসনে ইসরাত সুলতানা ইলেন ভুট্টু, শেরপুর-১ আসনে সানসিলা জেবরিন, মানিকগঞ্জ-৩ আসনে আফরোজা খান রিতা, ঢাকা-১৪ সানজিদা ইসলাম তুলি, ফরিদপুর-২ আসনে শ্যামা ওয়াবেদ ইসলাম, ফরিদপুর-৩ নায়াব ইউসুফ, সিলেট-২ আসনে মোছা.তাহসিনা রুশদীর।
২৩৭টি আসনে প্রার্থী চূড়ান্ত করা হলেও সিদ্ধান্ত হয়নি ৬৩টি আসনে। আজকের ঘোষিত প্রার্থীরা চূড়ান্ত নন এবং প্রয়োজনে যেকোনও সময় পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন দলের মহাসচিব।