ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রার্থী তালিকা ঘোষণা করেন।
খুলনার ৫টি আসনের মধ্যে খুলনা-২ আসনে নজরুল ইসলাম মঞ্জু, খুলনা-৩ আসনে রকিবুল ইসলাম বকুল, খুলনা-৪ আসনে আজিজুল বারী হেলাল, খুলনা-৫ আসনে আলী আসগার লবি ও খুলনা-৬ আসনে মনিরুল হাসান বাপ্পি। তবে খুলনা-১ আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি। পরবর্তীতে ঘোষণা করা হবে।