রংপুর বিভাগের ৩৩ আসনের মধ্যে ২৮ আসনে ধানের শীষের প্রার্থী ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রাথমিকভাবে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রংপুর বিভাগের ৩৩টি সংসদীয় আসনের মধ্যে ২৮টি আসনে ধানের শীষের প্রার্থী ঘোষণা করা হয়েছে। বাকি ৫টি আসনে প্রার্থীর নাম পরে জানানো হবে।

এই ৫টি আসন হলো: ঠাকুরগাঁও-২, দিনাজপুর-৫, নীলফামারী-১, নীলফামারী-৩ এবং লালমনিরহাট-২। এই আসনগুলো জোটনির্ভরতার ভিত্তিতে পরে বিতরণ হতে পারে।

তালিকায় নীলফামারী-১ আসনে বিএনপির চেয়ারপারসনের ভাগনে, সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন, কুড়িগ্রাম-২ আসনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভি, এবং নীলফামারী-৪ আসনে বিএনপির উপদেষ্টা পর্ষদের সদস্য কণ্ঠশিল্পী বেবী নাজনীন নাম স্থান পায়নি।

নিচে রংপুর বিভাগের ঘোষিত সম্ভাব্য প্রার্থীদের তালিকা:

পঞ্চগড় জেলা:

পঞ্চগড়-১: ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির (জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক)

পঞ্চগড়-২: ফরহাদ হোসেন আজাদ (পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব)

ঠাকুরগাঁও জেলা:

ঠাকুরগাঁও-১: মির্জা ফখরুল ইসলাম আলমগীর (মহাসচিব)

ঠাকুরগাঁও-৩: জাহিদুর রহমান জাহিদ (পীরগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি ও সাবেক সংসদ সদস্য)

ঠাকুরগাঁও-২: প্রার্থী ঘোষণা হয়নি

দিনাজপুর জেলা:

দিনাজপুর-১: মোঃ মনজুরুল ইসলাম (কেন্দ্রীয় কৃষকদলের সদস্য ও বীরগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি)

দিনাজপুর-২: মোঃ সাদিক রিয়াজ (জেলা বিএনপির নির্বাহী সদস্য ও বোচাগঞ্জ উপজেলা সাবেক সভাপতি)

দিনাজপুর-৩: বেগম খালেদা জিয়া (চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী)

দিনাজপুর-৪: মোঃ আক্তারুজ্জামান মিয়া (জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য)

দিনাজপুর-৬: অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন (জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক)

দিনাজপুর-৫: প্রার্থী ঘোষণা হয়নি

নীলফামারী জেলা:

নীলফামারী-২: এ এইচ মোঃ সাইফুল্লাহ রুবেল (জেলা বিএনপির সদস্য সচিব)

নীলফামারী-৪: অধ্যক্ষ আব্দুল গফুর সরকার (সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি সভাপতি)

নীলফামারী-১ ও ৩: পরে ঘোষণা হবে

লালমনিরহাট জেলা:

লালমনিরহাট-১: ব্যারিস্টার হাসান রাজীব প্রধান (জাতীয় নির্বাহী কমিটির সদস্য)

লালমনিরহাট-৩: অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু (কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী)

লালমনিরহাট-২: পরে ঘোষণা হবে

রংপুর জেলা:

রংপুর-১: মোকাররম হোসেন সুজন (গংগাচড়া উপজেলা বিএনপি সাবেক জ্যেষ্ঠ সদস্য)

রংপুর-২: মোহাম্মদ আলী সরকার (সাবেক সংসদ সদস্য)

রংপুর-৩: সামসুজ্জামান সামু (রংপুর মহানগর বিএনপি আহ্বায়ক)

রংপুর-৪: এমদাদুল হক ভরসা (কাউনিয়া উপজেলা বিএনপি সভাপতি)

রংপুর-৫: অধ্যাপক গোলাম রব্বানী (মিঠাপুকুর উপজেলা বিএনপি সভাপতি)

রংপুর-৬: সাইফুল ইসলাম (জেলা বিএনপি আহ্বায়ক)

কুড়িগ্রাম জেলা:

কুড়িগ্রাম-১: সাইফুল রহমান রানা (সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক)

কুড়িগ্রাম-২: সোহেল হোসেন কায়কোবাদ (জেলা বিএনপি সদস্য সচিব)

কুড়িগ্রাম-৩: তাজভীর উল ইসলাম (উপদেষ্টা কাউন্সিল ফরেন অ্যাফেয়ার্স সদস্য, সাবেক জেলা সভাপতি)

কুড়িগ্রাম-৪: আজিজুর রহমান (জেলা আহ্বায়ক কমিটির সদস্য)

গাইবান্ধা জেলা:

গাইবান্ধা-১: ডাঃ খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী (জেলা বিএনপি উপদেষ্টা)

গাইবান্ধা-২: আনিসুজ্জামান খান বাবু (জাতীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক)

গাইবান্ধা-৩: অধ্যাপক ডাঃ সৈয়দ মইনুল হাসান সাদিক (জেলা বিএনপি সভাপতি)

গাইবান্ধা-৪: মোহাম্মদ শামীম কায়সার লিংকন (প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য)

গাইবান্ধা-৫: ফারুক আলম সরকার (জেলা বিএনপি সহসভাপতি)