নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে বিপুল দেশি-বিদেশি অস্ত্র ও মাদকসহ রবিন মিয়া (৩৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। বিরুদ্ধে আগে থেকেই ছয়টি মামলা রয়েছে।
সোমবার (০৩ নভেম্বর) রাতে সেনাবাহিনীর পক্ষ থেকে পূর্বাচল আর্মি ক্যাম্পের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল ইশতিয়াক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পূর্বাচল আর্মি ক্যাম্পের একটি চৌকস দল রবিবার (০২ নভেম্বর) মধ্য রাতে উপজেলার চনপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ওই এলাকার একটি বাড়ি থেকে বিদেশি পিস্তল, রিভলভার, বন্দুক, ডামি পিস্তল, দুই রাউন্ড গুলি, দেশীয় ধারালো অস্ত্র ও ২২২ গ্রাম হেরোইন, ১৫৩ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। এঘটনায় জড়িত থাকা অপরাধে রবিন মিয়াকে আটক করা হয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.তরিকুল ইসলাম জানান, জব্দ করা অস্ত্র ও মাদক ও সেনাবাহিনীর হাতে আটক রবিন মিয়াকে থানায় হস্তান্তর করা হয়েছে। এবিষযে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।