মেসি ও রোনালদো নেই মদ্রিচের প্রিয় পাঁচ ফুটবলারের তালিকায়

ক্রোয়েশিয়ার সুপার স্টার লুকা মদ্রিচ সর্বকালের প্রিয় পাঁচ ফুটবলারের নাম প্রকাশ করেছেন। স্প্যানিশ এক ইনফ্লুয়েন্সারের সঙ্গে আলাপে সাবেক রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার আশ্চর্যজনক ভাবে তার প্রজন্মের দুই কিংবদন্তী লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে রাখেননি। 

২০১৮'র ব্যালন ডি অর জয়ী মদ্রিচের পাঁচ ফুটবলারদের তালিকায় জায়গা পেয়েছেন আর্জেন্টিনার কিংবদন্তী ডিয়েগো ম্যারাডোনা, ব্রাজিলীয় কিংবদন্তি রোনালদো ফেনোমেননকে। 

মদ্রিচের প্রিয় পাঁচজন খেলোয়াড়ের তালিকা

ডিয়েগো ম্যারাডোনা
১৯৮৫ সালে জন্ম নেওয়া মদ্রিচ ছোটবেলা থেকেই ম্যারাডোনার খেলায় মুগ্ধ ছিলেন, 'আমি ম্যারাডোনাকে বেশ কয়েকবার দেখেছি এবং তার সঙ্গে সময় কাটিয়েছি। তিনি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়।'

ফ্রানসেসকো টট্টি
মদ্রিচ দুইবার টট্টির সঙ্গে খেলেছেন এবং উভয় ম্যাচেই জয়ী হয়েছেন। ২০১৬ সালে রোমা কিংবদন্তির সঙ্গে ম্যাচের পর তিনি শার্টও বিনিময় করেছিলেন, আমি তার খেলার ধরণ পছন্দ করি। তার সঙ্গে খেলাটা আমার কাছে বিশেষ অভিজ্ঞতা ছিল।'

রোনালদো নাজারিও (ফেনোমেনন)
৯০-এর দশকে বড় হওয়া মদ্রিচের প্রিয় খেলোয়াড়দের মধ্যে আছেন রোনালদো। ব্রাজিলীয় এই স্ট্রাইকারের সময় তার খেলা রক্ষাকে প্রায়ই ভেঙে দিত, 'ক্রিশ্চিয়ানো রোনালদো ও রোনালদোর মধ্যে আমি এই ব্রাজিলীয় রোনালদোকে বেছে নিয়েছি। আমি তার খেলার প্রেমে পড়েছিলাম। অন্যদের মধ্যে রোমারিও, মেসি, পেলে আছে, তবে আমি রোনালদোকে বেছে নিয়েছি।'

রোনালদো নাজারিও ও জভোনিমির বোবান

জভোনিমির বোবান
ক্রোয়েশিয়ার প্রিয় খেলোয়াড় হিসেবে বোবানই মদ্রিচের প্রথম পছন্দ, 'বোবান আমার জন্য ছোটবেলায় ক্রোয়েশিয়ার নং ১। এই প্রজন্মের কারণে আমরা ১৯৯৮ বিশ্বকাপে দুর্দান্ত কিছু অর্জন করেছি। সে আমার জন্য নং ১।'

জিদানের কোচিংয়ে রিয়ালে খেলেছেন মদ্রিচ

জিনেদিন জিদান
জিদানকে ছোটবেলায় আইডল হিসেবে দেখার পর, মদ্রিচ রিয়াল মাদ্রিদে খেলার সময় তার কাছ থেকে সরাসরি শেখার সুযোগ পান, 'জিদান যখন পরামর্শ দেন, তা সোনার মতো এবং মাঠে উন্নতি করতে সাহায্য করে। সে আমার আইডল এবং প্রজন্মের সেরা খেলোয়াড়দের একজন।'