কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বলেছেন, ভারত নিয়ন্ত্রণ করছে ১০ শতাংশ জনগোষ্ঠী যারা প্রধানত উচ্চবর্ণের। যারা সেনাবাহিনী, বড় কোম্পানি এবং গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করছে। আর বাকি ৯০ শতাংশ জনগোষ্ঠী যার মধ্যে রয়েছে দলিত, অনগ্রসর এবং সংখ্যালঘু সম্প্রদায় যারা সর্বক্ষেত্রে অবহেলিত।
মঙ্গলবার (০৪ নভেম্বর) বিহারের কুটুম্বায় নির্বাচনী প্রচারের সময় তিনি এই মন্তব্য করেছেন যা ইণ্ডিয়ান টুডের এক প্রতিবেদন প্রকাশ পায়।
তিনি আরও বলেন, দেশের ৫০০ বৃহত্তম কোম্পানির তালিকা দেখলে দেখা যাবে। ৯০ শতাংশ জনগোষ্ঠীর কোনও প্রতিনিধি নেই। ১০ শতাংশ জনগোষ্ঠী কাছে সব চাকরি, সুযোগ-সুবিধা এবং এমনকি সেনাবাহিনীর নিয়ন্ত্রণও তাদের হাতে। তিনি বলেন, কংগ্রেসের লক্ষ্য এমন একটি ভারত গড়া, যেখানে ৯০ শতাংশ জনগোষ্ঠীর জন্য মর্যাদা, সমান সুযোগ এবং সমৃদ্ধি নিশ্চিত হবে।
বিজেপি নেতা সুরেশ নাখুয়া রাহুল গান্ধীর মন্তব্যকে দেশ বিরোধী বলে অভিহিত করেছেন। তিনি বলেন, রাহুল গান্ধী সেনাবাহিনীতেও জাতি খুঁজছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি ঘৃণায় তিনি দেশকেই অপমান করছেন। তার বক্তব্য দেশের একীকরণ ও সংহতিকে ক্ষুণ্ণ করার চেষ্টা করছে।
বিহারের নির্বাচনী অঙ্গনে এই মন্তব্য নতুন রাজনৈতিক উত্তাপ সৃষ্টি করেছে।
বিশেষজ্ঞরা বলছেন, বিরোধীরা মন্তব্যটিকে নিন্দার দিক থেকে তুলে ধরছেন। যা নির্বাচনী প্রচারের কেন্দ্রীয় বিষয় হয়ে উঠতে পারে