৪১ ডেপুটি ও ৬৭ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ

সুপ্রিম কোর্টে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য ৪১ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ৬৭ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়েছে সরকার। ৪১ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেলের মধ্যে ১৮ জন অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে কর্মরত ছিলেন।

রাষ্ট্রপতির আদেশে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর অনু বিভাগ গতকাল  মঙ্গলবার এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করে। একটি প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ল অফিসারস অর্ডার, ১৯৭২ এর ৩(১) অনুযায়ী সুপ্রিম কোর্টের ৪১ জন আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগপ্রাপ্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেলরা হলেন, আখতার ফরহাদ জামান, মো. সহিদুজ্জামান, এস এম আমিনুল ইসলাম সানু, এ এস এম বদরুল আনোয়ার, শাহিদা খাতুন, আরিফ খান, মো. জসিদুল ইসলাম জনি, ফাতেমা আক্তার, তাসনুভা শেলি, মো. জহিরুল ইসলাম, শরিফ উদ্দিন আহমেদ, মো. সাইফ উদ্দিন রতন, রেজা মো. সাদেকীন, এস এম ইউনূস আলী রবি, এ এম জামিউল হক ফয়সাল, মোহাম্মদ হাবিবুল্লাহ হাবিব, একেএম রেজাউল করিম খন্দকার, মো. আবিদ চৌধুরী, মোহাম্মদ আবদুস সামাদ আজাদ, মোহাম্মদ তারিকুল ইসলাম, মোহাম্মদ রাশেদুল হাসান, মো. জামালুর রহিম খান, শেখ মোহাম্মদ আলী, মো. মিজানুর রহমান, মো. মাসুদ আলম দোহা, আল ফয়সাল সিদ্দিকী, সাইফুজ্জামান, মো. নজরুল ইসলাম ছোটন, সাদিয়া আফরিন শাপলা, মো. ফারুক হোসেন, মুহাম্মদ আশিকুজ্জামান নজরুল, মোহাম্মদ ফজলুল করিম ম-ল, কাজী এনায়েত হোসাইন, মোহাম্মদ ইমাম হোসেন তারেক, এম মহিউদ্দিন ইউসুফ, মো. আব্দুল মান্নান, এস এম জাফর সাদিক তানভীর, সুলতান মাহমুদ বান্না, মোহাম্মদ মহিব উল্যাহ, মো. আহসান হাবিব ও এ কে এম এহসানুর রহমান।