জাল স্বাক্ষরে ভুয়া প্রেস বিজ্ঞপ্তি, বিভ্রান্ত না হওয়ার অনুরোধ রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী তার স্বাক্ষর জাল করে প্রচারিত ভুয়া প্রেস বিজ্ঞপ্তির বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য দলের সকল পর্যায়ের নেতাকর্মীর প্রতি অনুরোধ জানিয়েছেন।

বিএনপির ভ্যারিফায়েড ফেসবুক পেজ থেকে আজ বুধবার (৫ নভেম্বর) সকালে দেয়া পোস্টে রুহুল কবির রিজভী বলেন, কোনো স্বার্থান্বেষী কুচক্রী মহল তার স্বাক্ষর জাল করে, গতকাল মঙ্গলবার (৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি প্রেস বিজ্ঞপ্তি পোষ্ট করে। ফেসবুকে পোস্টকৃত প্রেস বিজ্ঞপ্তিটি সম্পূর্ণরুপে মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত।

রিজভী আরো বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার স্বাক্ষর জাল করে প্রচারিত ভুয়া প্রেস বিজ্ঞপ্তিটির বিষয়ে দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে।