স্বরাষ্ট্র উপদেষ্টা 

জনগণ এখন নির্বাচন মুখী, এ নিয়ে কোনো হুমকি নেই

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফট্যানেন্ট জেনারেল (অবঃ) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশের জনগণ এখন নির্বাচন মুখী। নির্বাচন নিয়ে কারো কোনো হুমকি নেই। নির্বাচন খুব ভালোভাবে হয়ে যাবে। নির্বাচনটি হবে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসবমুখর। এর জন্য প্রশাসন কাজ করে যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পাশর্^বর্তীদেশ থেকে বিভিন্ন সময় যে গুজব ছড়ানো হচ্ছে সাংবাদিকরা সত্য প্রকাশ করায় অনেক গুজব কমে গেছে।

বুধবার (৫ নভেম্বর) দুপুরে গাজীপুর জেলা প্রশাসকের ভাওয়াল সম্মেলন কক্ষে প্রশাসন, পুলিশ ও আইনশৃংখলা বাহিনীর সদস্যদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. নাফিসা আরেফিন। বিশেষ অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মো. এমদাদ উল্লাহ মিয়ান। এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সোহেল হাসান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মো. জাহিদুল হাসান, গাজীপুর সেনা ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল লুৎফর রহমান, গাজীপুর জেলা পুলিশের পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেক।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামি ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচন নিয়ে আমাদের কি ধরণের প্রস্তুতি হয়েছে এগুলো আলোচনা হয়। এছাড়া গাজীপুরের কিছু সমস্যা রয়েছে সে বিষয়গুলোও সভায় আলোচনা হয়েছে।

তিনি বলেন, আমাদের সমাজের সবচেয়ে বড় সমস্যা হলো দুর্নীতি ও মাদক। এদুটিকে সমাজ থেকে কিভাবে দূর করতে পারি এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। মাদকের সমস্যা দূর করার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। মাদক গ্রামেগঞ্জে সবখানে ছড়িয়ে পড়েছে। সকলের সহযোগিতা না থাকলে দিন দিন এটি বেড়েই যাবে। এজন্য সবাইকে সচেতন করতে হবে।

তিনি বলেন, গাজীপুর শিল্প এলাকা হওয়ায় এখানে অনেক লোক রুট রোজগারের জন্য এখানে আসে। তাদের অনেকেই এখানকার বাসিন্দা নায়। তারা বিভিন্ন এলাকা থেকে এসেছে। তাদের সম্পর্ক ভালো রাখতে হবে। এখানে ঝুট ব্যবসায়ীর সংখ্যাও বেশী। তারাও বিভিন্ন সময় অনেক সমস্যা করে থাকে। এখানে চাঁদাবাজও রয়েছে। তাদের
কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সভায় এনিয়েও আলোচনা হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনটি হবে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসবমুখর। এর জন্য প্রশাসক কাজ করে যাচ্ছে। নির্বাচন নিয়ে কারো কোনো হুমকি নেই। নির্বাচন খুব ভালোভাবে হয়ে যাবে।

আওয়ামী লীগের অনেক নেতাকর্মী জামিনে মুক্তি পেয়ে যাচ্ছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জামিনে বের হয়ে তারা যদি কোন অপকর্ম করে তাহলে সাথে সাথে আইনের আওতায় নিয়ে আসা হবে। জামিন দেওয়ার বিষয়টি সম্পূর্ণ আদালতের এখতিয়ার। আদালত সম্পূর্ণ স্বাধীন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পাশর্^বর্তী দেশ অনেক সময় অনেক গুজব রটায়। সাংবাদিকরা সত্য ঘটনাটি প্রকাশ করায় পাশর্^বর্র্তী দেশের অনেক গুজব কমে গেছে। পাশর্^বর্তী দেশের গুজব ঠেকানের প্রধান মাধ্যম হচ্ছে আমাদের দেশের সাংবাদিকরা। আপনারা যদি সত্য ঘটনাটি তুলে ধরেন তাহলে সবাই বুঝবে পাশর্^বর্তীদেশ যে গুজব রটাচ্ছে তা সঠিক নয়।

তিনি বলেন, আইনশৃংখলা রক্ষার করার জন্য যেসব দল নির্বাচনে অংশগ্রহণ করবে তাদেরও অনেক দায়িত্ব আছে। তাছাড়া নির্বাচন কমিশন, আইনশৃংখলা বাহিনী এবং প্রশাসনেরও একটা বড় ধরণের কাজ রয়ে গেছে। সবার সম্মিলিত প্রয়াসে কাজ করলে আইনশৃংখলা রক্ষায় কোনো সমস্যা হবে না।

রাজনীতি নিষিদ্ধ একটি রাজনৈতিক দল সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি কর্মসূচির কথা ঘোষণা করেছে সাংবাদিকদের এমন প্রশ্নের জাবাবে উপদেষ্টা বলেন, সাংবাদিকদের সহযোগিতায় তাদের কার্যক্রম অনেক কমে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সময় অনেক মিথ্যা রটনা রটায়। সাংবাদিকরা সত্য ঘটনাটি প্রকাশ করে দিলেই এসব সমস্যার সমাধান হয়ে যায়।