মির্জা ফখরুলের সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্যে সাক্ষাৎ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডসের নতুন রাষ্ট্রদূত বোরিস ভ্যান বোমেল সৌজন্য সাক্ষাৎ করেছেন। 

আজ বুধবার (৫ নভেম্বর) বেলা সাড়ে ৩টায় গুলশানে বিএনপির চেয়ারপার্সন কার্যালয়ে তাদের এই বৈঠক হয়।

এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপার্সনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী শামা ওবায়েদ এবং উপদেষ্টা কমিটির সদস্য তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন।