চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও বোয়ালখালী (চট্টগ্রাম-৮) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গণসংযোগকালে গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় পাঁচলাইশের হামজার বাগ এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় গুলিতে আরও কয়েকজন আহত হয়েছেন। পরে এরশাদ উল্লাহকে উদ্ধার করে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এরশাদ উল্লাহ দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। কারা তাকে গুলি করেছে তাৎক্ষণিকভাবে সেই তথ্য জানা যায়নি।
মহানগর বিএনপির সাবেক সহ দপ্তর সম্পাদক মো. ইদ্রিস আলী বলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর পায়ে গুলিবিদ্ধ হয়েছেন।
বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। কে বা কারা হামলা করেছে এখনও জানা নেই বলে জানান তিনি।