অবশেষে অবমুক্ত কাবরেরার প্রাথমিক ২৭

কোন চমক নেই। তারপরও এতদিন জাতীয় দলের প্রাথমিক তালিকা নিয়ে হয়েছে মিউজিক্যাল চেয়ার খেলা। ক্যাম্প ৩০ অক্টোবর শুরু হলেও এতদিন জানা যায়নি কারা আছেন কাবরেরার প্রাথমিক দলে। অবশেষে বুধবার অবমুক্ত করা হয়েছে সে তালিকা। যেখানে নেই ফাহামিদুল ইসলামের নাম। ইতালি প্রবাসী অবশ্য এশিয়ান কাপ বাছাইয়ের আগের দুই ম্যাচে দুটি হলুদ কার্ড দেখায় ভারতের ম্যাচে খেলার যোগ্যতা হারিয়েছেন। তাই নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে তাকে বিবেচনায় রাখেননি কোচ।

অক্টোবরে হংকংয়ের বিপক্ষে ডাক পাওয়া ২৩ জনের মধ্যে কেবল ফাহামিদুল নেই। বাকীরা আছেন। সঙ্গে যুক্ত হয়েছেন হংকং যাওয়ার আগ মুহূর্তে বাদ পড়া কাজেম শাহ ও চোটের কারণে সে ক্যাম্প থেকে আগেভাগে বাদ পড়া মোহাম্মদ ইব্রাহিম, আল আমীন। গতবার প্রাথমিক তালিকায় থেকেও চূড়ান্ত দলে সুযোগ না পাওয়া গোলকিপার পাপ্পু হোসেনকে আছেন এবারও। গত ক্যাম্পে না থাকা আবাহনী ডিফেন্ডার শাকিল হোসেনকে ডেকেছেন কোচ হাভিয়ের কাবরেরা।

বাংলাদেশের ২৭  
গোলকিপার: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, পাপ্পু হোসেন।
ডিফেন্ডার: তারিক কাজী, রহমত মিয়া, শাকিল আহাদ তপু, আব্দুল্লাহ ওমর, শাকিল হোসেন, জায়ান আহমেদ, তপু বর্মণ, তাজ উদ্দিন, সাদ উদ্দিন।
মিডফিল্ডার: কাজেম শাহ, শেখ মোরসালিন, জামাল ভুঁইয়া, সোহেল রানা, মোহাম্মদ সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, হামজা চৌধুরী, শমিত সোম।
ফরোয়ার্ড: মোহাম্মদ ইব্রাহিম, আল আমীন, আরমান ফয়সাল আকাশ, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন।