প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “জুলাই সনদ অবিলম্বে বাস্তবায়ন না করলে আপনার অর্জিত সম্মান ক্ষুণ্ণ হবে।”
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
জামায়াতে ইসলামীর সঙ্গে আরও সাতটি ইসলামি দল পাঁচ দফা দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দেবে। সমাবেশে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, “আপনি সরকার প্রধান এবং ঐকমত্য কমিশনের প্রধান হিসেবে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমন্বয়কারীর ভূমিকা রাখবেন। বৃহত্তর ঐক্যের মাধ্যমে নির্বাচন সুষ্ঠু হবে।”
তিনি আরও জানান, দলের নেতারা পল্টনে মিছিল শেষে যমুনা অভিমুখে রওনা দেবেন। সমাবেশে জামায়াত ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুলসহ অন্যান্য নেতৃবৃন্দও বক্তব্য দেন।