খায়রুল কবির খোকন

তারেক রহমান দেশ প্রেমের পরীক্ষায় শতভাগ নম্বর পেয়েছেন

বিএনপির যুগ্ন মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, তারেক রহমান দেশ প্রেমের পরীক্ষায় শতভাগ নম্বর পেয়েছেন। লন্ডনে বসে ফ্যাসিবাদীর পতন ঘটিয়েছেন, এখন দেশে ফিরে এসে দলকে পূর্নগঠিত করবেন। চলতি মাসের শেষেই তিনি দেশে ফিরে রাজনীতির হাল ধরবেন। দেশের জনগণ তাকেই আগামী দিনের প্রধান মন্ত্রী হিসেবে দেখতে চায়।

শুক্রবার (৭ নভেম্বর) বিকালে নরসিংদী পৌর ঈদগাহ মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত র‌্যালীপূর্ব এক সংক্ষিপ্ত সামাবেশে তিনি এসব কথা বলেন।

খায়রুল কবির খোকন বলেন, আজকে ষড়যন্ত্র করে বিএনপির নিশ্চত বিজয়কে ঠেকানোর জন্য চক্রান্ত হচ্ছে, আমরা সেই চক্রান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবো। যারা জনগণের বিরুদ্ধে চক্রান্ত করবে, নির্বাচন বানচাল করার চেষ্টা করবে তারাই ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষপ্ত হবে।

মিছিল পূর্ব সমাবেশে অন্যান্যের মধ্যে নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি এমএ জলিল, আকবর হোসেন, হারুন-অর-রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নরসিংদী রেলওয়ে স্টেশনে গিয়ে শেষ হয়।