বড়লেখায় বিএনপির ৩০ নেতাকর্মীর জামায়াতে যোগদান

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বিএনপির ৩০ নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। 

শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বর্ণি ইউনিয়নের ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের নেতাকর্মীরা আনুষ্ঠানিকভাবে জামায়াতের পতাকাতলে আসেন।

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল্লাহ আল মাহফুজ সুমন, উপজেলা যুব বিভাগের সভাপতি ডা. কামাল উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ। অ

নুষ্ঠানে নতুন যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করা হয়।

এ সময় মাওলানা আমিনুল ইসলাম বলেন, “জামায়াতে ইসলামীর আদর্শে অনুপ্রাণিত হয়ে মাদক, সন্ত্রাস, ঘুষ ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে বিএনপির ৩০ নেতাকর্মী আমাদের দলে যোগ দিয়েছেন।”

তিনি আরও বলেন, ইসলামভিত্তিক ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর লড়াই অব্যাহত থাকবে।