কালীগঞ্জে মাঠ থেকে নারীর মরদেহ উদ্ধার

ঝিনাইদহের কালীগঞ্জে একটি মাঠ থেকে এ অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বয়স আনুমানিক ৫৫ বছর। তাৎক্ষণিভাবে তার নাম পরিচয় জানা যায়নি। শনিবার (০৮ নভেম্বর) সকালে  উপজেলার পুকুরিয়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়দের বরাতে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি,তদন্ত) মোজাম্মেল হোসেন জানান, পুকুরিয়া-মোল্লাকোয়া সড়কের বড় খাল মাঠের মধ্যে এক নারীর মরদেহ দেখতে পেয়ে থানায় খবর পাঠায়  গ্রামবাসী। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়। ৫৫ বছর বয়সী ওই নারীর পরিচয় পাওয়া যায়নি।

ওসি জানান, নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই নারী মানসিক প্রতিবন্ধী ছিলেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি জিডি প্রক্রিয়াধীন।