আমীর খসরু

ঐকমত্য না হওয়া বিষয় ঠিক করবে জনগণ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দীর্ঘ আলোচনার পর যে বিষয়গুলোতে ঐকমত্য হয়েছে সেগুলো সম্মান করতে হবে। আর যেগুলোতে ঐকমত্য হয়নি, সেগুলো জনগণ ঠিক করবে। 

শনিবার (৮ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক সেমিনারে তিনি এ কথা বলেন। 

তিনি বলেন, দীর্ঘ আলোচনার পর যে বিষয়গুলোতে ঐকমত্য হয়েছে সেগুলো সম্মান করতে হবে। আলোচনা হতে হবে বাস্তবায়নের ক্ষেত্রেও। আর যেগুলোতে ঐকমত্য হয়নি, সেগুলো জনগণ ঠিক করবে।

এসময় তিনি অভিযোগ করে বলেন, কয়েকটি রাজনৈতিক দল জনগণের ভাগ্য নির্ধারণ করতে চায়। কথায় কথায় যদি বৃহত্তর দলগুলো রাস্তায় নামে, সেক্ষেত্রে সংঘর্ষ হতে পারে। তাই তিনি সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

সেমিনারে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন। তিনি বলেন, জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। রাজনৈতিক দলগুলো জুলাই সনদ নিয়ে সিদ্ধান্ত নিতে না পারলে সরকারের দায়িত্ব সিদ্ধান্ত নেয়া।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, জুলাই সনদ বাস্তবায়নের উপর কোনো স্বাক্ষর হয়নি। সরকার সনদ বাস্তবায়নের উদ্যোগ নেয়ায় বিরোধ তৈরি হয়েছে।