৯৯৯-এ কল পেয়ে মুন্সীগঞ্জে ককটেলসহ ২ যুবক গ্রেপ্তার

৯৯৯-এ কল পেয়ে মুন্সীগঞ্জের চরাঞ্চলে অভিযান চালিয়ে ৮টি তাজা ককটেলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (০৭ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সদর উপজেলার নলবুনিয়াকান্দি গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তাররা হলেন ওই এলাকার মো. মামুন খান (৪০) ও মো. বাবু মোল্লা (৩৮)।

শনিবার (০৮ নভেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে সদর থানার পরিদর্শক তদন্ত সজিব দে এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, শুক্রবার রাতে জরুরি সেবা ৯৯৯-এ কল করে গ্রামবাসীর দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ নলবুনিয়াকান্দি গ্রামের সরকার বাড়ি মাদরা সার পাশে অভিযান চালায়। এসময় প্লাস্টিকের দুইটি বালতি থেকে ৮টি ককটেল উদ্ধার উদ্ধার করা হয়। এ সময় সেখানে থেকে দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারদের পুলিশের হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে। মামলাও প্রক্রিয়াধীন।