দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এর সর্বশেষ সমন্বয়ে এই দাম নির্ধারণ করা হয়।
শনিবার (৮ নভেম্বর) থেকে এই নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু হয়েছে।
গত ১ নভেম্বর রাতে বাজুস এক বিজ্ঞপ্তি দিয়ে ভরিতে ১ হাজার ৬৮০ টাকা করে স্বর্ণের দাম বাড়ায়। নতুন সিদ্ধান্ত অনুসারে, এখন ২২ ক্যারেট স্বর্ণের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) বিক্রি হচ্ছে ২ লাখ ১ হাজার ৭৭৬ টাকায়। ২১ ক্যারেটের এক ভরির দাম ১ লাখ ৯২ হাজার ৫৯৬ টাকা। ১৮ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৬৫ হাজার ৮১ টাকায়। সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৭ হাজার ১৮০ টাকা।
বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, স্বর্ণের এই দামের সঙ্গে সরকারি ৫ শতাংশ ভ্যাট এবং বাজুসের ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির দাম কমবেশি হতে পারে।
স্বর্ণের দাম বাড়লেও রূপার দাম অপরিবর্তিত রয়েছে। বাজারে ২২ ক্যারেট রূপার এক ভরি বিক্রি হচ্ছে ৪ হাজার ২৪৬ টাকায়। ২১ ক্যারেটের দাম ৪ হাজার ৪৭ টাকা। ১৮ ক্যারেট রূপা মিলছে ৩ হাজার ৪৭৬ টাকায়। সনাতন পদ্ধতির এক ভরি রূপার দাম ২ হাজার ৬০১ টাকা।