অর্থ উপদেষ্টা

নতুন পে কমিশনের সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার

নতুন পে কমিশন গঠনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বর্তমান নয়, বরং আগামী সরকার নেবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

আজ রবিবার (৯ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি, অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

অর্থ উপদেষ্টা বলেন, ‘পে কমিশনের বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, তবে এটি একটি নীতিনির্ধারণী সিদ্ধান্ত। তাই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আগামী সরকার।’