হবিগঞ্জের মাধবপুরে সানজিদা আক্তার লিপা নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৯ নভেম্বর) সকালে উপজেলার সম্পদপুর গ্রামে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সানজিদা আক্তার লিপা (৩০) ওই এলাকার রফিকুল ইসলামের স্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পেটুয়াদিঘী গ্রামের আবু হানিফের মেয়ে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যা জানান, রবিবার সকালের পর কোনো এক সময় পরিবারের লোকজনের অগোচরে সানজিদা আক্তার লিপা ঘরের আঁড়ার সঙ্গে ফাঁস দেয়। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য সানজিদার মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।