নন-এমপিও শিক্ষকদের ওপর লাঠিচার্জ, আহত ৪ জন ঢামেকে

পূর্ব ঘোষিত শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে নন-এমপিও শিক্ষকদের ওপর লাঠিচার্জ, জলকামান এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনায় আহত ৪ শিক্ষককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

রবিবার (৯ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে। এরপর তাদের একে একে হাসপাতালে নিয়ে আসা হয়। আহতরা হলেন সাতক্ষীরার শিক্ষক আসাদুজ্জামান (৪৭), সিরাজগঞ্জের ইকবাল হাসান (৪০), ঝিনাইদহের মোস্তাকিন (৪৫) ও বাবু (৩৬)।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক। তিনি জানান, বিকেলের পর থেকে তাদের হাসপাতালে আনা হয়। সবাইকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়ার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তাদের অবস্থা গুরুতর নয়।