সালাহউদ্দিন আহমদের আশ্বাসে অনশন ভাঙলেন তারেক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের আশ্বাসে অবশেষে অনশন ভেঙেছেন আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমান।

আজ রবিবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নির্বাচন ভবনের মূল ফটকে এসে তিনি এ অনশন ভাঙান।

এ সময় তিনি তারেককে বলেন, আগামীকাল আপিল আবেদন করবে। আর কয়েকটি অফিসের মধ্যে সংস্কার করবে। এখন তোমার অনশন ভাঙা উচিত।

এরপর তাকে অ্যাম্বুলেন্সে নির্বাচন ভবনের সামনে থেকে সমর্থকরা নিয়ে যান।