উপস্থাপনায় ব্যস্ত লিমা বিনতে মোস্তফা

উপস্থাপনা নিয়ে ভীষণ ব্যস্ত সময় পার করছেন তরুণ উপস্থাপক ও মডেল লিমা বিনতে মোস্তফা। বর্তমানে তিনি বিভিন্ন টিভি শো, লাইভ শো ও কনসার্টে উপস্থাপনা করছেন নিয়মিত। শুধু দেশেই নয়, দেশের বাইরেও বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে উপস্থাপনা করছেন। এবারও তার ব্যস্ততার তালিকায় যুক্ত হচ্ছে আন্তর্জাতিক সফর। আগামী ডিসেম্বর মাসে তিনি ইউরোপের চারটি দেশে সুইডেন, ফ্রান্স, ইতালি ও স্পেনে উপস্থাপিকা হিসেবে যাচ্ছেন। এ ছাড়াও আগামী বছরের ২১ মার্চ তিনি অস্ট্রেলিয়ায় ঈদ ফেস্টিভাল লাইভ কনসার্টে উপস্থাপনা করবেন। পাশাপাশি সম্প্রতি কয়েকটি মিউজিক ভিডিওর মডেল হিসেবেও কাজ করেছেন লিমা। তিনি বলেন, ‘এই সময়ে আমার ব্যস্ততা অনেক বেড়েছে বিভিন্ন প্রোগ্রামে উপস্থাপনা করতে গিয়ে। পাশাপাশি আমি কিছু মিউজিক ভিডিওতেও কাজ করেছি। আশা করি দর্শকদের ভালো লাগবে। ‘দর্শকদের ভালোবাসা ও সমর্থনের কারণেই আজ আমি এই জায়গায় পৌঁছাতে পেরেছি। সামনে আরও ভালো কাজ উপহার দেওয়ার চেষ্টা করব।’